• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বসনিয়ার অধিনায়ক কি সত্যিই কোচের স্ত্রীকে চুমু দিয়েছেন

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বসনিয়া ও হার্জেগোভিনা এখন উৎসবময় এক দেশ।
হবে না-ই বা কেন? চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে কাল রাতে যে শোকের সাগরে ভাসিয়ে ১২ বছর পর বিশ্বকাপে ফিরেছে বসনিয়া!
টাইব্রেকার রোমাঞ্চে ইতালিকে হারানোর পর মাঠে আনন্দের আতিশয্যে যিনি যাকে সামনে পেয়েছেন আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ নিজের প্রিয়জনকে চুম্বনও করেছেন।
সেটা করতে গিয়েই নাকি বিশাল এক ভুল করে ফেলেছেন বসনিয়ার অধিনায়ক এডিন জেকো।
ভুলবশত তিনি নাকি অন্য নারীর ঠোঁটে চুম্বন করছেন। সেই মুহূর্তের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে।
অনেকের দাবি, সেই নারী বসনিয়ার কোচের স্ত্রী। আবার কেউ কেউ বলছেন, ওই নারী বসনিয়ার কোচিং স্টাফের এক সদস্য।
ভুলবশত সেই নারীকে চুমু দেওয়ার পর জেকো ক্ষমাও চেয়েছেন।
আসলেই কি তাই? নেটিজেনদের এমন দাবির মুখে সত্যি খুঁজে বের করেছে তুরস্কের সংবাদমাধ্যম হারবেরলার ও কসোভোর সংবাদমাধ্যম টেলেগ্রাফি। তারা নিশ্চিত হয়েছে যে বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার পর মাঠে দাঁড়িয়ে এডিন জেকো যে নারীর ঠোঁটে চুমু দিয়েছেন, তিনি তার স্ত্রী আমরা জেকো।
আজ ১ এপ্রিল, পশ্চিমাবিশ্বে মানুষকে বোকা বানানোর দিন।
ফুটবলপ্রেমীদের বিভ্রান্ত করতেই এডিন জেকোর স্ত্রী আমরা জেকোকে অন্য নারী দাবি করা হয়েছে।
বসনিয়া জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (১৪৮) ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতা (৭৩) এডিন জেকো। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে খেলেন জার্মান ক্লাব শালকেতে। অতীতে ম্যানচস্টোর সিটি, এএস রোমা, ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি।


এই বিভাগের আরো সংবাদ