• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ইসরাইলের বিমান হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৮১ বছর বয়সি খারাজি বুধবারের ওই হামলায় আহত হন। তবে হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, নাকি আশপাশের অন্য কোনো স্থাপনায় আঘাত হানতে গিয়ে তিনি আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।
কামাল খারাজি ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২২ সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ওই বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছিল।
বর্তমান সংঘাত শুরুর পর সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কূটনীতির আর কোনো সুযোগ দেখছি না। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা দুই দফা আলোচনায় অংশ নেওয়ার সময়ই হামলার মুখে পড়েছি।’
সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: টাইমস অব ইসরাইল


এই বিভাগের আরো সংবাদ