• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আপিল করেও রক্ষা হলো না ফখর জামানের

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিং করার অভিযোগে লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা টুর্নামেন্ট কর্তৃপক্ষ বহাল রেখেছে। তিনি আপিল করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। ফলে আসন্ন দুই ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না।
পিএসএলের টেকনিক্যাল কমিটি ম্যাচ রেফারি রোশান মাহানামার দেওয়া শাস্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফখর ৩ এপ্রিল মুলতান সুলতান্স এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না।
ঘটনার পর ফখর পিএসএলের আচরণবিধি অনুযায়ী আপিল করেছিলেন। তবে সম্পূর্ণ শুনানি শেষে টেকনিক্যাল কমিটি সেই আপিল খারিজ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সব প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফখরকে পিএসএলের আচরণবিধির ৪১.৩ ধারা লঙ্ঘনের দায়ে শাস্তি দেওয়া হয়েছে, যা ম্যাচে অন্যায্য সুবিধা পেতে বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি সংজ্ঞায়িত করে। চলতি মৌসুমে এটি তার প্রথম ‘লেভেল থ্রি’ অপরাধ হওয়ায় সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
ঘটনাটি ঘটে করাচি কিংসের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে। শাহিন শাহ আফ্রিদি ও ফখরের হাতে বল ঘোরার পর আম্পায়ার ফয়সাল আফ্রিদি সেটি পরীক্ষা করেন। পরে অপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে আলোচনা করে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়।


এই বিভাগের আরো সংবাদ