• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কুয়েতে হামলা চালিয়েছে ইসরায়েল, দাবি আইআরজিসির

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

উপসাগরীয় দেশ কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে শুক্রবার হামলা হয়। এছাড়া এদিন দেশটির একটি তেল পরিশোধনাগারেও হামলা হয়।
এই সব হামলা ইরান চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, কুয়েতের পানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ ঘটনায় তারা নিন্দাও জানিয়েছে।
এ ব্যাপারে বিপ্লবী গার্ডের জনসংযোগ বিভাগ বিবৃতিতে বলেছে, “কুয়েতের পানি পরিশোধন কেন্দ্রে ইহুদিবাদীদের (ইসরায়েলের) এই অবৈধ ও নজিরবিহীন হামলা তাদের চরম নীচতা ও হীনম্মন্যতারই প্রমাণ। বিপ্লবী গার্ড এই অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট ঘোষণা করেছে যে-এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সেনা সদস্যসহ অধিকৃত ফিলিস্তিনের ভেতর ইহুদিবাদীদের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো এখন আমাদের শক্তিশালী নিশানায় রয়েছে।”
সূত্র: আলজাজিরা


এই বিভাগের আরো সংবাদ