• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ইরানের ইস্পাত খাতের ৭০ শতাংশ ধ্বংস করা হয়েছে: নেতানিয়াহু

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিত বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার ৭০ শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার (৩ মার্চ) এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্পভিত্তিকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ফলে এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরাইলি বাহিনী বর্তমানে ইরানের সামরিক কমান্ডারদের নির্মূল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও বিভিন্ন অবকাঠামোতে বোমাবর্ষণ করছে। একে একটি বিশাল অর্জন হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞের ফলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একদিকে যেমন তাদের আর্থিক উৎস হারিয়েছে, অন্যদিকে বড় ধরনের অস্ত্র উৎপাদনের সক্ষমতাও খুইয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনা হিসেবে ইস্পাত কারখানায় হামলা চালানো নিষিদ্ধ। তবে যদি প্রমাণ করা যায় যে সংশ্লিষ্ট স্থাপনাটি সরাসরি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, তবেই সেখানে হামলা চালানোর অবকাশ থাকে। ইসরাইল মূলত এই যুক্তি ব্যবহার করেই ইরানের শিল্প খাতে লক্ষ্যভেদ করছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা


এই বিভাগের আরো সংবাদ