• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদ ইসলামের

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক ঢাকা-১১ আসনের সংসদ  সদস্য নাহিদ ইসলাম।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রস্তাব রাখেন তিনি। অধিবেশসের ১১তম দিন বিকেলের শেষাংশে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
অধিবেশনে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সংসদ অধিবেশন চলছে এবং আগামী ৯ বা ১২ তারিখের মধ্যে আমাদের অধ্যাদেশগুলো বিল আকারে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। আমরা চাচ্ছি এই সময়ের মধ্যেই সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা ও আইন হিসেবে পাস করার প্রক্রিয়া সম্পন্ন করতে। এই গুরুত্ব বিবেচনা করেই সকাল থেকে অধিবেশন চলছে এবং এমনকি শুক্রবারও অধিবেশন চালিয়ে যাওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, আমাদের মধ্যে কথা ছিল যে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দিয়ে (স্কিপ করে) দ্রুততম সময়ে অধ্যাদেশগুলো পাসে গুরুত্ব দেওয়া হবে। হয়তো কারিগরি বা মুদ্রণজনিত কোনো কারণে বিলগুলো আসতে দেরি হচ্ছে, যে কারণে বর্তমানে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলমান আছে। তবে আমরা চাইছি যেসব অধ্যাদেশে সবার ঐক্যমত রয়েছে, সেগুলো আগে পাস হোক।
বিরোধী দলের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে যাতে এমন অজুহাত তৈরি না হয় যে, যেসব বিলে বিরোধী দলের ‘নোট অব ডিসেন্ট’ বা অসম্মতি ছিল, সেগুলো আলোচনার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আমরা এ ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হতে চাই না।
সংসদ নেতার অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, মাননীয় সংসদ নেতা বর্তমানে অনুপস্থিত। তিনি থাকলে ভালো হতো, কারণ আমরা সবাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আজকের উপস্থিতি এবং অধ্যাদেশগুলো পাসের বিষয়ে আমাদের সবার সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। তাই আমাদের অনুরোধ থাকবে, রাষ্ট্রপতির ভাষণের আলোচনা সংক্ষিপ্ত করে দ্রুত ঐক্যমতের ভিত্তিতে অধ্যাদেশগুলোকে বিল আকারে পাস করার ব্যবস্থা নেওয়া হোক।
নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, আমি আপনার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। আপনি যেমনটি আশঙ্কা করছেন, বিষয়টি তেমন নাও হতে পারে। সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে ট্রেজারি বেঞ্চ (সরকারি দল) ও বিরোধী দল উভয় পক্ষই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ইনশাআল্লাহ, সবকিছু সঠিকভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
এ সময় সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, বিরোধী দলীয় চিফ হুইপ যথার্থই বলেছেন। আমরা মূলত বিলগুলো পাসের উদ্দেশ্যেই প্রতিদিন দুই বেলা অধিবেশন করছি। আমাদের হাতে ১৩৩টি অধ্যাদেশ রয়েছে।
তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিরোধী দলীয় সংসদ সদস্যরা আমাদের যেভাবে সহযোগিতা করছেন, তা সত্যিই প্রশংসনীয় ও প্রণিধানযোগ্য।


এই বিভাগের আরো সংবাদ