• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

জেনে নিন ফেসবুকে বিব্রতকর মেমোরিজ বন্ধ করার উপায়

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পুরোনো স্মৃতি কখনো আনন্দ দেয়, আবার কখনো অস্বস্তিও তৈরি করে। ফেসবুক এর মেমোরিজ ফিচার অনেক সময় এমন স্মৃতিও সামনে নিয়ে আসে যা আপনি দেখতে চান না। তবে সহজ কিছু সেটিংস বদলালেই এসব মেমোরি লুকানো বা বন্ধ রাখা সম্ভব।
এই পরিস্থিতি এড়াতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজেশন সুবিধা রেখেছে। মোবাইল অ্যাপে খুব সহজেই মেমোরিজ ফিচার নিয়ন্ত্রণ করা যায়।
প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ খুলতে হবে। এরপর ‘মেনু’ অপশনে যেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে এটি সাধারণত ডান পাশে ওপরে থাকে আর আইফোনে নিচের ডান পাশে দেখা যায়।
এরপর ‘Memories’ অপশনে ট্যাপ করতে হবে। সেখানে প্রবেশ করলে ডান পাশে ওপরে একটি সেটিংস বা গিয়ার আইকন দেখা যাবে। সেটিতে ক্লিক করলে ‘Memories Settings’ চালু হবে।
এখানে তিনটি অপশন পাওয়া যায়— ‘All Memories’, ‘Highlights’ এবং ‘None’।
‘All Memories’ চালু থাকলে প্রতিদিনের সব পুরোনো স্মৃতি দেখাবে ফেসবুক।
‘Highlights’ বেছে নিলে শুধু বিশেষ ভিডিও বা গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো দেখাবে।
‘None’ নির্বাচন করলে কোনো ধরনের মেমোরিজ নোটিফিকেশনই আর আসবে না।
আরও নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্কিত স্মৃতিও লুকানো যায়। এজন্য ‘Memories Settings’ থেকে ‘People’ অপশনে গিয়ে সেই ব্যক্তির নাম লিখে দিতে হবে। এরপর থেকে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোনো স্মৃতি আর দেখাবে না। উল্লেখ্য এতে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো নোটিফিকেশন পাবেন না। এছাড়া নির্দিষ্ট সময়ের স্মৃতিও লুকানো সম্ভব। ‘Dates’ অপশনে গিয়ে দিন, সপ্তাহ, মাস বা পুরো বছরের সময়সীমা নির্বাচন করা যায়। এমনকি ১৯০০ সাল পর্যন্ত পেছনের সময়ও নির্ধারণ করা যায়। সময় নির্বাচন শেষে ‘Save’ করলেই সেটিংস কার্যকর হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীর মানসিক স্বস্তির কথা মাথায় রেখে এই ধরনের কাস্টমাইজেশন ফিচার গুরুত্বপূর্ণ। কারণ, ডিজিটাল স্মৃতি সব সময় ইতিবাচক অভিজ্ঞতা নাও হতে পারে।ফলে প্রয়োজন অনুযায়ী সেটিংস বদলে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতাকে আরও স্বস্তিদায়ক করে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


এই বিভাগের আরো সংবাদ