• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আগামী দুই দিনের মধ্যে আবারও ইরানের সঙ্গে বৈঠক হতে পারে: ট্রাম্প

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদপত্রটিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনাদের সেখানেই (পাকিস্তানে) অবস্থান করা উচিত, কারণ আগামী দুই দিনের মধ্যে বড় কিছু ঘটতে যাচ্ছে। আমরা সেখানেই (ইসলামাবাদে) যেতে বেশি আগ্রহী।”
গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এই নতুন ঘোষণা এলো। এর আগে ধারণা করা হয়েছিল, দ্বিতীয় দফার সরাসরি আলোচনা ইউরোপের কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে।
তবে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্প পরবর্তীতে পুনরায় ফোন করে জানান যে আলোচনার ভেন্যু হিসেবে ইসলামাবাদের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, “তিনি চমৎকার কাজ করছেন।”
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা এক নতুন মাত্রা যোগ করতে পারে। এখন সবার নজর ইসলামাবাদের দিকে, যেখানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় কোনো কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা দেখছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আল জাজিরা


এই বিভাগের আরো সংবাদ