• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

জার্মানিতে সফরের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরে রিয়াল মাদ্রিদের সকল মনোযোগ এখন ফিরতি লেগে। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় সেই মহারণের আগে দুশ্চিন্তা বাড়িয়েছে  তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিওর অনুপস্থিতি।
মঙ্গলবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিরতি লেগের জন্য দলের সঙ্গে জার্মানিতে যেতে পারেননি আসেনসিও। পেটের সমস্যায় ভুগছেন তিনি। ফিরতি লেগে পাওয়া যাবে না স্প্যানিশ সেন্টারব্যাককে।
সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে স্কোয়াডে ছিলেন আসেনসিও। তবে ২৩ বছর বয়সী স্প্যানিশ সেন্টার-ব্যাককে মাঠে নামনি কোচ আলভারো আরবেলোয়া। ফিরতি লেগে একটা সম্ভাবনা তৈরি হয়ে হয়েছিল। সেটাও গেল ভেস্তে।
গত শুক্রবার জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচটিতে পুরো সময় খেলেন আসেনসিও। ১-১ সমতায় শেষ হয়ে দুই দলের সেই লড়াই।
স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে সফর করছেন অহেলিয়া চুয়ামেনি। প্রথম লেগে হলুদ কার্ড দেখা ফরাসি মিডফিল্ডার এই ম্যাচ খেলতে পারবেন না।
ইউরোপ সেরার মঞ্চে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বুধবার বায়ার্নের মাঠে খেলবে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
ব্যবধানটা বড় নয়। ঘুরে দাঁড়িয়ে রিয়ালের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে তাই প্রবলভাবেই। আর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্টদের প্রত্যাবর্তনের নজির তো কম নেই।


এই বিভাগের আরো সংবাদ