• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে সংঘর্ষ ২ বিমানের

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিমান দুটির ডানার ক্ষতি হলেও কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আকাশ এয়ার ও স্পাইসজেটের দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে স্পাইসজেটের বিমানের ডান দিকের উইংলেট এবং আকাশ এয়ারের বিমানের বাঁ দিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর দু’টি বিমানেরই উড়ানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হায়দরাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাদাখ থেকে ছেড়ে আসা স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি অবতরণের পর টারম্যাকের দিকে এগোচ্ছিল। অপরদিকে টারম্যাক থেকে বেরিয়ে আকাশ এয়ারের বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে ছিল।
এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ