• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

চাঁদপুরে শিক্ষকের বাসা থেকে ১০ ভরি স্বর্ণসহ মালামাল লুট

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার কলাদি এলাকায় কলেজ শিক্ষক সুব্রত দাসের বাসা থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর একটার মধ্যে উপজেলার কলাদি এলাকার (পশু হাসপাতাল মোড়ে) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
সুব্রত দাস মতলব উত্তর উপজেলায় সুজাতপুর ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে কলাদি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তার বড় মেয়ে অর্পিতা দাস চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ ও ছোট মেয়ে পুষ্পিতা দাস ঢাকায় পড়াশোনা করেন।
শিক্ষক সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে বাসায় তালা দিয়ে তিনি কলেজে যান। স্ত্রী ঢাকায় পারিবারিক কাজে গেছে। বড় মেয়ে কলেজে পরীক্ষা দিতে চলে যায়। এরপর কোনো এক সময়ের মধ্যে চোরচক্র নগদ এক লাখ ৩৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
সুব্রত দাসের মেয়ে অর্পিতা দাস বলেন, আমার কলেজে পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে এসে দেখি বাসার সবকিছু তছনছ করা। বাবার টাকা, মায়ের টাকা, স্বর্ণালংকারসহ সবকিছু চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।


এই বিভাগের আরো সংবাদ