• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ইতালিয়ান ক্লাব নাপোলি মৌসুম শেষে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমার্কাটো। একাধিক অনিয়ম ও অভ্যন্তরীণ বিরোধের কারণে দুই পক্ষের সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে ক্লাব সূত্রে ইঙ্গিত মিলেছে।
ক্যালসিওমার্কাটো জানিয়েছে, অনুপস্থিতি এবং অনুমতি ছাড়াই নিজ দেশ বেলজিয়ামে গিয়ে ইনজুরি থেকে সেরে ওঠার ঘটনায় লুকাকুর ওপর নাখোশ ছিল ক্লাব কর্তৃপক্ষ। একই সঙ্গে অনিয়মিত অনুশীলন সেশনেও তার অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এই ঘটনাগুলোর পর নাপোলি ব্যবস্থাপনা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, মৌসুম শেষে তাকে দলে আর রাখা হবে না। ফলে কার্যত তার ইতালিয়ান ক্লাব ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে।
চলতি মৌসুমে মাত্র ৭৪ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন লুকাকু, যা তার ক্যারিয়ারের অন্যতম হতাশাজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
নিয়মিত খেলার অভাব এবং ফিটনেস সমস্যা তাকে জাতীয় দলেও অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশেষ করে আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা লেগেছে তার বাজারমূল্যে। বর্তমানে তার বাজারমূল্য নেমে এসেছে প্রায় ১২ মিলিয়ন ইউরোতে, যা তার শীর্ষ সময়ের তুলনায় অনেক কম।


এই বিভাগের আরো সংবাদ