• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কিশোরগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম!

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন জমজ সন্তানের জন্ম দিয়েছেন আর্জিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া এই নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং একজন মেয়ে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ভৈরবপুর উত্তর পাড়া এলাকার ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
নবজাতক তিনজনের নাম রাখা হয়েছে মো. হাসান, মো. হোসাইন ও মোছা. ফাতেমা। জানা গেছে, আর্জিনা বেগম ভৈরব উপজেলার ভাটি কৃষ্ণনগর এলাকার সৌদি প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী।
১৩ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় এবং শায়লা (১০) ও সানজিদা (৯) নামে তাদের আরও দুটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ সাত বছর সন্তান না হওয়ায় ডা. ইসরাত জাহানের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়ার পর তিনি পুনরায় গর্ভধারণ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন আর্জিনা। শারীরিক কিছু জটিলতা থাকায় বিকেলে ডা. ইসরাত জাহান সিজারিয়ানের মাধ্যমে প্রসব করান। হাসপাতালের ব্যবস্থাপক ডা. ফরহাদ আহমেদ জানান, প্রসব ব্যথা নিয়ে আসার পর শারীরিক সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক তাকে ভর্তি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারিয়ানের মাধ্যমে একে একে তিন সন্তানকে নিরাপদে প্রসব করানো হয়।
সিনিয়র স্টাফ নার্স ইভা আক্তার জানান, ওজন কিছুটা কম হওয়ায় শুরুতে শিশুদের ২৪ ঘণ্টা এনআইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, তবে এখন তারা সম্পূর্ণ বিপদমুক্ত। মা ও তিন সন্তান সুস্থ থাকায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ আনন্দ প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো সংবাদ