• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা

এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এছাড়াও সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান বলেন, ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১২৭ তম জন্মজয়ন্তী জাতীয় ভাবে সাংস্কৃতিক বিষায়ক মন্ত্রণালয়ের অধিনে ২১,২২,২৩,২৪ এবং ২৫ মে মোট ৫দিন অনুষ্ঠিত হবে । ৫ম দিন ২৫ মে ( শেষের দিন) আমাদের ত্রিশালে জাতীয় কবির জন্মদিনে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এমপি ডা: লিটন আরও বলেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করবেন। নজরুলের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই জাতীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে সমন্বিতভাবে কাজ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।


এই বিভাগের আরো সংবাদ