• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো হরমুজ প্রণালির জলপথে স্বস্তি: হাত মেলাল ইরান ও ওমান ভূমধ্যসাগরে ১০ দিন ভাসল নৌকা, ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনলো ফেসবুক মাত্র ২১ মিনিটেই বদলে ফেলুন সন্তানের সঙ্গে সম্পর্ক ত্রিশালে দুই শিশুর করুণ পরিণতি, এক উঠানে খেলা, এক পুকুরে শেষ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঘুষি মারার দায়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলকিপার

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার দায়ে আর্জেন্টাইন গোলকিপার এস্তেবান আন্দ্রাদাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই ঘোষণা দেয়।
গত রবিবার হুয়েস্কা-রিয়াল জারাগোজা ম্যাচের ৯৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ার নির্দেশ পান ৩৫ বছর বয়সী আন্দ্রাদা। তিনি মাঠ থেকে বের না হয়ে উল্টো দৌড়ে গিয়ে হুয়েস্কা অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুষি মারেন। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে, শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর পাহারায় ড্রেসিংরুমে নিয়ে যেতে হয় আর্জেন্টাইন গোলকিপারকে।
ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, আন্দ্রাদাকে ঘুষি মারার অপরাধে সর্বোচ্চ ১২ ম্যাচের শাস্তি এবং লাল কার্ডের জন্য আরও ১ ম্যাচ-সব মিলিয়ে মোট ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই ঘটনায় হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর হাতাহাতির সময় প্রতিপক্ষকে লাথি মারার অপরাধে জারাগোজার দানি তাসেন্দেকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ