• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কলাবাগান থানার এসআই নিখোঁজ, সারা দেশে অ্যালার্ট

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে।
তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান বলেন, এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
ডিসি মাসুদুর রহমান আরো বলেন, নিখোঁজের স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল।
এ বিষয়ে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরো সংবাদ