• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপে চাপা পড়া অস্ত্র উদ্ধার করছে ইরান

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের আগে থেকে লুকিয়ে রাখা বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অস্ত্র উদ্ধারের কাজ চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বিমান হামলার পর মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে তেহরান।
একজন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরো দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন কর্মকর্তাদের ধারণা ইরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুনরায় সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেন, তবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আক্রমণ চালানোর লক্ষ্যেই ইরান এই প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন তারা।


এই বিভাগের আরো সংবাদ