জনপ্রিয় সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’-এর অভিনেতা ইয়ান সামারহেল্ডার সম্প্রতি তার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করেছেন। একটি ব্যর্থ ব্যবসায়িক উদ্যোগের কারণে তিনি প্রায় আট অঙ্কের (কোটি কোটি টাকা) ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী নিকি রিড।
অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে ইয়ান একটি পরিবেশবান্ধব জ্বালানি বিষয়ক স্টার্টআপ শুরু করেছিলেন। কিন্তু ব্যবসায়িক অদূরদর্শিতা ও প্রতারণার শিকার হয়ে প্রকল্পটি ব্যর্থ হয়। এর ফলে তিনি এতটাই ঋণে ডুবে যান যে, তার হলিউড ক্যারিয়ারের দীর্ঘদিনের সঞ্চয় প্রায় শেষ হয়ে যায়। ইয়ান জানান, এই বিপর্যয় থেকে বাঁচতে তাকে নিজের বাড়ি, গাড়ি, শখের ঘড়ি এমনকি দামি সব ছবিও বিক্রি করে দিতে হয়েছিল।