• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দিতে উৎসাহিত করবেন মামদানি

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে কথা হলে তাকে তিনি কোহিনূর হীরা ফেরত দিতে উৎসাহিত করবেন।
যুক্তরাষ্ট্র সফররত কিং চার্লস টুইন টাওয়ার (১/১১) হামলায় নিহতদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার নিউইয়র্ক শহরে গিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র মামদানি।
তিনি বলেন, ‘এর বাইরে যদি আমি রাজার সঙ্গে আলাদাভাবে কথা বলতাম, তবে আমি সম্ভবত তাকে কোাহিনূর হীরাটি ফেরত দেওয়ার জন্য উৎসাহিত করতাম।’
রয়টার্স জানিয়েছে, ওই দিন পরে স্মরণ অনুষ্ঠানে মামদানির সঙ্গে কথা বলেন চার্লস। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে বাকিংহাম প্যালেস তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। কোহিনূর হীরার বিষয়টি রাজার কাছে তুলেছিলেন কি না, জানতে চেয়ে করা মন্তব্যের অনুরোধে মামদানির দপ্তর সাড়া দেয়নি।
এর আগে ভারত বহুবার ব্রিটেনের কাছে ১০৫ ক্যারেটের এই হীরাটি ফেরত দেওয়ার দাবি জানিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮৪৯ সালে পাঞ্জাব দখল করার পর ওই অঞ্চলের পদচ্যুত নেতার কাছ থেকে কোহিনূর হীরা নিয়ে নেয়। ওই সময়ের ভারতীয় উপনিবেশের গভর্নর জেনারেল ১৮৫০ সালে হীরাটি ব্রিটিশ রানি ভিক্টোরিয়াকে উপহার দেন। তারপর থেকে হীরাটি ব্রিটেনেই আছে।


এই বিভাগের আরো সংবাদ