• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান-সংকটের প্রভাবে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার (১ মে) প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে হয়েছে ৩,০২৪ রুপি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চ মাসে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি বাড়ানো হয়েছিল।

টানা মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যনির্ভর ব্যবসাগুলো বড় ধরনের চাপে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব খাতে দৈনন্দিন কার্যক্রমে বাণিজ্যিক গ্যাস অপরিহার্য। এর প্রভাব হিসেবে খাবারের দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে তেল বিপণন কোম্পানিগুলো লোকসানে পড়ছে। তারা উচ্চমূল্যে জ্বালানি কিনলেও খুচরা পর্যায়ে একই দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এদিকে, ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এ ব্যবধান সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।


এই বিভাগের আরো সংবাদ