• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন রৌমারীর গোলাম মোস্তফা

মীর সবুর আহম্মেদ
আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান লিপকন দায়িত্ব পেয়েছেন।
গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন।

নতুন এই কমিটিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কৃতি সন্তান মোঃ গোলাম মোস্তফাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি বর্তমানে তেজগাঁও কলেজের শিক্ষার্থী।

জানা যায়, বিগত সময়ে তিনি টানা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে রাজপথে ভূমিকা রেখেছেন। এ সময় তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হন। স্থানীয়দের মতে, তার এই ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সহ-সভাপতি গোলাম মোস্তফা বলেন, দুঃসময়ে যেভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ে কাজ করেছি, ভবিষ্যতেও একইভাবে সাধারণ ছাত্রদের পাশে থাকবো। আমাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ছাত্রদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, দল ও দেশের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো সংবাদ