• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

দুই যুগ পর ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ কয়েক বছর পর আবারও জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির জন্মজয়ন্তী। আগামী ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘ প্রায় দুই যুগ পর ত্রিশালের মাটিতে জাতীয় পর্যায়ের এই আয়োজন বাস্তবায়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। জানা গেছে, জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে জাতীয়ভাবে জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে তিনি জাতীয় সংসদে জোরালো প্রস্তাব উত্থাপন করেন। তার এই দাবির প্রেক্ষিতেই সরকার এবার ত্রিশালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে।

কবি নজরুলের জন্মবার্ষিকী প্রতিবছর ২৫ মে উদযাপিত হলেও, এ বছর মে মাসের শেষ দিকে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় সময়সূচিতে কিছুটা সমন্বয় আনা হয়েছে। আগামী ২১ মে থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ২৫ মে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনের পর তিনি সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য রাখবেন।

এদিকে অনুষ্ঠানকে ঘিরে ত্রিশালজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারি নজরুল একাডেমি মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চসজ্জা ও আলোকসজ্জার কাজ পুরোদমে এগিয়ে চলছে।

ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানটি সফল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।##


এই বিভাগের আরো সংবাদ