• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক অস্ত্রের মহড়া চালাল বেলারুশ

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬

রাশিয়ার সঙ্গে যৌথভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালিয়েছে বেলারুশ।
সোমবার (১৮ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, আধুনিক অস্ত্র ব্যবহারে সেনাবাহিনীর প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনাসদস্যদের প্রশিক্ষণ জোরদার ও সামরিক সরঞ্জামের প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি অপরিকল্পতি এলাকায় সেনা মোতায়েনের সক্ষমতা পরীক্ষা করাই এই মহড়ার মূল উদ্দেশ্য।
যৌথ এই মহড়ায় পারমাণবিক গোলাবারুদ পরিবহন ও তা ব্যবহারের প্রস্তুতির অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে এই মহড়া কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে না বলে দাবি করেছে বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়া ও বেলারুশের জোটভিত্তিক রাষ্ট্র কাঠামোর আওতায় এটি একটি পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
সূত্র : আনাদোলু এজেন্সি


এই বিভাগের আরো সংবাদ