• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ইমামের মোটরসাইকেল চুরি করে সাইকেল রেখে গেল চোর

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬

নীলফামারীর সৈয়দপুর শহরে ঘটেছে এক অভিনব চুরির ঘটনা। ফজরের নামাজ পড়াতে এসে নিজের ব্যবহৃত মোটরসাইকেল হারিয়েছেন এক মসজিদের ইমাম। তবে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেলেও চোর মসজিদের সামনে রেখে গেছে একটি পুরনো সাইকেল।
সোমবার (১৮ মে) ভোরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাওলানা আব্দুর রাজ্জাক ওই মসজিদের ইমাম। জানা গেছে, প্রতিদিনের মতো তিনি তার ১২৫ সিসির হিরো মোটরসাইকেল মসজিদের চত্বরে রেখে ফজরের নামাজের ইমামতি করেন। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখেন, মোটরসাইকেলটি নেই। তার জায়গায় পড়ে আছে একটি অপরিচিত পুরনো সাইকেল।
স্থানীয় মুসল্লি ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, চোর সাইকেলে করে এসে সুযোগ বুঝে সেটি রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সৈয়দপুরে গাউসিয়া মসজিদের ইমাম মাওলানা রিদওয়ান আল কাদেরী জিলানী বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি এমনিতেই সীমিত। এর মধ্যে তাদের যানবাহন চুরি হয়ে গেলে তারা চরম ভোগান্তিতে পড়েন। আমরা প্রশাসনের কাছে দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারের দাবি জানাচ্ছি।
সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার এবং মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো সংবাদ