অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায়, নিম্ন আয়ের ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষ ভাগাভাগি করে নিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবার কষ্টে দিন পার করছে। তাই সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আরও বেশি এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করে এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে দলের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক আলী হোসেন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।