• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুদ্ধ-জ্বালানির ধাক্কায় চাপে বিশ্ব অর্থনীতি ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি দক্ষ-সাহসী তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন অসহায় ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদলের খাবার বিতরণ পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো : প্রতিমন্ত্রী টুকু ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ফুলবাড়ীয়ায় শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মেগা ফাইনাল খেলায় বালাশ্বর ফুটবল একাডেমি ও ফুটবল ফিউরি ফুলবাড়ীয়া পরস্পরের মুখোমুখি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি আল আমিন সাহাদাত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রেজাউল করিম চৌধুরী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের ছেলেরা কখনো মাদক গ্রহণ করে না; তারা মাঠে থাকে, খেলাধুলা করে এবং নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। বর্তমান সরকারও খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা লুৎফর রহমান মাষ্টার,জেলা যুবদলের সহসভাপতি আজহারুল আলম রিপন, আনোয়ার সাহাদাত আনার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মীর আছির উদ্দিন শিখন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জীব রতন দে, রাশেদুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এ মেগা ফাইনাল আয়োজন ফুলবাড়ীয়ার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


এই বিভাগের আরো সংবাদ