• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুদ্ধ-জ্বালানির ধাক্কায় চাপে বিশ্ব অর্থনীতি ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি দক্ষ-সাহসী তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন অসহায় ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদলের খাবার বিতরণ পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো : প্রতিমন্ত্রী টুকু ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) নেত্রকোনার পূর্বধলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা কোতোয়ালি থানা ও পূর্বধলা থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
কাউসার মিয়া পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ধলা মাইজ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার রায় জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কাউসারের অবস্থান শনাক্ত করা হয়। আদালত থেকে পালানোর পর তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রথম আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।
কাউসার ঢাকার দক্ষিণখান থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকার একটি বাসার বাথরুমে ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ২০২২ সালের ২০ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে ঢাকা কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ