• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুদ্ধ-জ্বালানির ধাক্কায় চাপে বিশ্ব অর্থনীতি ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি দক্ষ-সাহসী তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন অসহায় ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদলের খাবার বিতরণ পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো : প্রতিমন্ত্রী টুকু ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য ফৌজদারি অভিযোগে মামলা রয়েছে। তাই তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সাধারণ প্রত্যাবর্তন নয়, আইনি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণের মধ্যে পার্থক্য রয়েছে। কোনো ব্যক্তি নিজ দেশে ফিরে এলে সেটি প্রত্যাবর্তন; আর ফৌজদারি মামলা বা দণ্ডের মুখে থাকা কাউকে অন্য দেশ থেকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনাকে প্রত্যর্পণ বলা হয়। তাঁর মতে, শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়াই প্রযোজ্য।
রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই পাসপোর্ট, ভিসা বা জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনার পরিবর্তে চুক্তির বিধিবিধান অনুসরণ করে দুই দেশের মধ্যে আলোচনা করা উচিত। এরপর তাঁকে দেশে ফিরিয়ে এনে চলমান বিচারিক কার্যক্রমের মুখোমুখি করতে হবে। এ সময় শেখ হাসিনাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফেরানোর আলোচনার সমালোচনা করেন তিনি।


এই বিভাগের আরো সংবাদ