• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো হরমুজ প্রণালির জলপথে স্বস্তি: হাত মেলাল ইরান ও ওমান ভূমধ্যসাগরে ১০ দিন ভাসল নৌকা, ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনলো ফেসবুক মাত্র ২১ মিনিটেই বদলে ফেলুন সন্তানের সঙ্গে সম্পর্ক ত্রিশালে দুই শিশুর করুণ পরিণতি, এক উঠানে খেলা, এক পুকুরে শেষ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শহীদ জিয়া ৭২-এর সংবিধান পরিবর্তন করেছেন, আমরা পারব না কেন: বিরোধীদলীয় নেতা

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

১৯৭২ সালের সংবিধানকে অপরিবর্তনীয় মনে করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই ৭২-এর সংবিধানের অনেক কিছু সংশোধন ও সংস্কার করেছিলেন, তাহলে এখন কেন তা পরিবর্তন করা যাবে না?
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনের সমাপনী বক্তব্যে ডা. শফিক বলেন, ট্রেজারি বেঞ্চের (বিএনপি) অনেক বন্ধু ৭২-এর সংবিধানের প্রতি অগাধ শ্রদ্ধা পোষণ করেন।
কিন্তু খোদ শহীদ জিয়াই ৭২-এর সংবিধানকে সংস্কার করেছিলেন। তাহলে আমরা কেন আজ বলতে পারি না যে এটি বর্তমান সময়ের জন্য উপযোগী নয়?
সংবিধান মানা না মানা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, সংবিধান না মানলে আমরা এই সংসদে আসলাম কীভাবে? একজন নাগরিক হিসেবে বিদ্যমান সংবিধানের অসামঞ্জস্য পরিবর্তনের জন্য দাবি জানানো আমার দায়িত্ব।
যতক্ষণ পর্যন্ত যৌক্তিক দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ আমরা আমাদের অবস্থান জানিয়ে যাব।


এই বিভাগের আরো সংবাদ