• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুদ্ধ-জ্বালানির ধাক্কায় চাপে বিশ্ব অর্থনীতি ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি দক্ষ-সাহসী তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন অসহায় ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদলের খাবার বিতরণ পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো : প্রতিমন্ত্রী টুকু ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কেন্দুয়ায় বাংলা সাহিত্যাকাশের নক্ষত্র ড. হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী পালন

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্রদ্ধাঞ্জলি, র‍্যালি, আলোচনা সভা, বৃত্তি ও সনদপত্র প্রদানের মধ্যদিয়ে নন্দিত কথাসাহিত্যিক বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র ড. হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শুরু হলে শেষ হয় বিকেলের দিকে। ড. হুমায়ুন আহমেদের জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে নিজহাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।
বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র ড. হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ আসনের এমপি ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এডহক কমিটির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথি বলেন, ড. হুমায়ুন আহমেদ একজন শিক্ষক, নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতাসহ বহু গুণের অধিকারী ছিলেন। তাঁর লেখায় বাস্তবচিত্র ফুটে উঠতো। তিনি বেঁচে নেই কিন্তু তার লেখার মাধ্যমে সবার মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন।
তিনি আরও বলেন, ড. হুমায়ুন আহমেদ নিজ হাতে নিজ গ্রাম কুতুবপুরে গড়ে তুলেছিলেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ যা জেলায় এসএসসি পরীক্ষায় বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে। ইতিমধ্যে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কলেজে রুপান্তরের দ্রুত কাজ চলছে হয়তো খুব দ্রুত হয়ে যাবে। বিদ্যালয়ের সংযোগ রাস্তা, চতুর্দিকে দেয়াল নির্মাণের কাজ দ্রুত শুরু হবে, ছাত্র-ছাত্রী  নিবাসেরও চেষ্টা চলছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী,
গন্ডা ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি এমপি পত্নী জাহানা আফরোজ ও দেশবরেণ্য কিচ্ছাপালা গায়ক কদ্দুস বয়াতি।
ড. হুমায়ুন আহমেদ ১৯৪৮ ইং সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০১২ ইং সনের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মো. জুবায়ের আহমেদ ও নবম শ্রেণির শিক্ষার্থী আতিয়া ইবনাত ইভার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।
পরে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করেন।


এই বিভাগের আরো সংবাদ