• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

নালিতাবাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে হেরোইনসহ বাদশা মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া পৌরশহরের বাজার ছিটপাড়া মহল্লার মৃত সুলতান মিয়ার ছেলে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাদশাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাতে শহরের দক্ষিণ বাজার এলাকার টিএন্ডটি রোডের টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ বাজার টিএন্ডটি রোড এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় দুই গ্রাম হেরোইনসহ বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার বাদশা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ