• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শেরপুরে শীতবস্ত্র বিতরণ

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন বলেছেন, এই যে আজ আমরা শীতবস্ত্র দিচ্ছি আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যেদিন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও শীতবস্ত্র নেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তখন আমরা আফ্রিকার কোনো গরিব দেশে আমাদের এই সাহায্যগুলো পাঠিয়ে দেব। কারণ বাংলাদেশে আর সাহায্য নেওয়ার লোক থাকবে না। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর পৌরসভার শীতার্ত জনসাধারণের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারস্বরূপ শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন। শেরপুর পৌরসভার পুরাতন ভবন প্রাঙণে পৌর মেয়র গোলাম কিবরিয়ার ব্যক্তিগত এবং প্রধানমন্ত্রী দেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ তহবিলের সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা এমএ কাদেরের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। যাতে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়। তাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রিয় অতিথি ছিলেন উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, উপ-কমিটির সদস্য ও প্রজন্ম-৭১ এর সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, জহিরুল হক অপু, গোপাল সরকার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এদিন প্রায় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরো সংবাদ