• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

দুর্গাপুরে অসহায় মানুষদের পাশে রিকশাচালক তারা মিয়া

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে এতিম,প্রতিবন্দী ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলো মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। বুধবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নের ছিন্নমুল মানুষের মাঝে এসকল কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে অন্যান্যের মধ্যে মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী ওসমান, কৃষক ফজলু মিয়া, রিক্সাচালক আবুল কাশেম, বাবুল মিয়া, আবদুর রাজ্জাক, হোসেন আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেকেই উপস্থিত ছিলেন। রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ ১০ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছুকিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও শীতের সময় এলাকার এতিম ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি। আমি গরীব তাই গরীব বা অসহায়দেও মর্ম বুঝি,ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করে সে। এভাবে সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।


এই বিভাগের আরো সংবাদ