• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সড়কে ‘লাঠি হাতে পরিবহনে চাঁদাবাজি’, ময়মনসিংহে আটক ৫০

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

প্রতিমাসে এ নগরীর পরিবহন সেক্টর থেকে কয়েক কোটি টাকা চাঁদাবাজি হয়ে থাকে বলে দাবি র‌্যাবের।

লাঠি হাতে পরিবহন থামিয়ে ময়মনসিংহে সড়কে চাঁদাবাজির অভিযোগে ৫০ জনকে আটক করেছে র‌্যাব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ হিসেবে এ চাঁদাবাজিকে দায়ী করেছে সংস্থাটি।

বুধবার নগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।

তিনি বলেন, সম্প্রতি সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বেড়ে গেছে। এ ছাড়া পরিবহনে চাঁদাবাজি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে নগরীর রহমতপুর বাইপাস মোড়, পাটগুদাম ব্রিজ মোড়, শম্ভুগঞ্জ, মুক্তাগাছা এবং তারাকান্দার কাশিগঞ্জ এলাকায় অভিযান চালায় র‌্যাব।

বুধবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পাঁচটি স্পট থেকে ৫০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা তোলার রসিদ বই, ৬৫ হাজার টাকা ও লাঠি জব্দ করা হয়।

পরিবহনে চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়েছে জানিয়ে র‌্যাবের মহিবুল বলেন, “সাধারণ মানুষ তাদের কারণে হয়রানির শিকার হচ্ছে। তারা নামে-বেনামে চাঁদা তুলে কাকে দিচ্ছেন এবং কাদের ইশারায় এসব হচ্ছে তা জিজ্ঞাসাবাদে বের করা হবে।”

সড়কে ‘লাঠি হাতে পরিবহনে চাঁদাবাজি’, ময়মনসিংহে আটক ৫০

আটকদের বিরুদ্ধে পরিবহন চালকরা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

নগরীর টাউন হল মোড়ের অটোরিকশা স্ট্যান্ডে কথা হয় অটোচালক রাসেল হোসেনের সঙ্গে। তিনি বলেন, “শুধু চাঁদা উত্তোলনকারীদের ধরলে হবে না। এর পেছনে কারা আছেন, তাদের ধরে আইনের আওতায় আনতে হবে। টাউন হল থেকে জামালপুর যেতে তাদের প্রায় ১০০ টাকা চাঁদা দিতে হয়।

“এছাড়া স্ট্যান্ডে জিবি দিতে হয় ১৪০ টাকা। এমন অবস্থায় আমরা অতিষ্ঠ। র‌্যাব একটি ভালো কাজ করেছে। অনেক সময় চাঁদা না দিলে মারধরেরও শিকার হতে হয়। আমরা এর সুরাহা চাই।”

র‌্যাব জানায়, প্রতিমাসে ময়মনসিংহের পরিবহন সেক্টর থেকে কয়েক কোটি টাকার চাঁদাবাজি হয়। আর চাঁদা দেওয়ার সুযোগ নিয়ে চালকরা আইন অমান্য করে সড়ক ও মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালান। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা।

বিভাগীয় এ শহরের বিভিন্ন সড়কে প্রায় ২০ হাজার বাস, ট্রাক, অটোরিকশা ও মাহেন্দ্র চলাচল করে। এসব পরিবহন থেকে নামে-বেনামে বিভিন্ন সংগঠনের লোকজন টোকেনের মাধ্যমে লাঠি হাতে সড়কে দাঁড়িয়ে চাঁদা উত্তোলন করেন, এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় র‌্যাব।


এই বিভাগের আরো সংবাদ