• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উপযোগি করে গড়ে তুলতে হবে —ড. নজরুল ইসলাম এমপি

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহ : ময়মনসিংহ-৫ মুক্তাগাছা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষার্থীদেরকে উপযোগী করে গড়ে তুলতে হবে। আগামীর রাষ্ট্র পরিচালনায় আজকের শিক্ষার্থীরাই ভ‚মিকা রাখবে। কাজেই তাদেরকে যোগ্য হয়ে গড়ে উঠতে শুধু শিক্ষিত ও নাগরিক হলে চলবে না, সুশিক্ষিত ও স্মার্ট হিসেবে মেধা মননে নিজেদের তৈরি করতে হবে। সেজন্য শিক্ষক সমাজকে বলিষ্ঠ ভ‚মিকা রাখতে হবে। সেই সাথে যারা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজের বিশিষ্টজন ও অভিভাবক আছেন তাদেরকে দায়িত্বশীল ভ‚মিকা রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অসাধু চক্রের কবলমুক্ত রেখে স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে।
এমপি রবিবার মুক্তাগাছা শহরের ঐতিহ্যবাহী রামকিশোর সরকারী উচ্চ বিদ্যালয় ও নবারুন বিদ্যানিকেতনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সকাল ১০টায় রামকিশোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ও বেলা ১১টায় নবারুন বিদ্যানিকেতন মাঠে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান কবির। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সহকারী কমিশনার(ভ‚মি) রোমানা রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, শিক্ষাবিদ স্বপন কুমার দাস, থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান মশিউর, এবিএম জহিরুল হক জহির,বিল্লাল হোসেন মন্ডল প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো সংবাদ