• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

নাসিরনগর নারী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, ডেঙ্গু, মানব পাচার, অপপ্রচার, গুজব, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, জম্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) কর্মসূর্চীর আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে জেলা তথ্য অফিস ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই নারী সমাবেশের আয়োজন করা হয়। জেলা তথ্য কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আমির আলী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস। সমাবেশে বক্তব্য রাখেন, হ্যাপী চৌধুরী, আফরোজা আক্তার, খাদিজা বেগমসহ আরো অনেকে। সমাবেশে প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া বলেন, আজকে দেশের প্রতিটি সেক্টরে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তিনি নারীদের গুজব থেকে বিরত থাকতে নানা বাস্তবমূখী উদাহরণ দেন। পাশাপাশি নানা সামাজিক কুপ্রথা প্রতিরোধ ও যৌতুক-বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহায়তা নেয়ার জন্য উপস্থিতিকে আহবান জানান।


এই বিভাগের আরো সংবাদ