• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

একসঙ্গে ডাবল ধামাকা নিয়ে এল বাজাজ

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

জনপ্রিয় টু হুইলার নির্মাতা সংস্থা বাজাজ। এবার তাদের জনপ্রিয় বাইক সিরিজ পালসারের নতুন দুটি বাইক নিয়ে এলো। পালসার এন১৫০ এবং এন১৬০ মডেলের ২০২৪ এডিশন বাজারে আনলো বাজাজ। দুই বাইকের দুটি করে ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। বাইকের যে বেস ভ্যারিয়েন্টে রয়েছে সেখানে একই অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। তবে দুই বাইকের টপ ভ্যারিয়েন্টেই পাবেন নতুন সম্পূর্ণ ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। আর এন১৬০ বাইকের সিঙ্গেল চ্যানেল এবিএস যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তাই এই বাইক এখন ডুয়াল চ্যানেল এবিএস-এর সঙ্গেই পাওয়া যাবে। যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে তা ব্যবহার করার জন্য আলাদা অ্যাপ এনেছে সংস্থা। যা ডাউনলোড করে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কানেক্ট করতে হবে। তারপর নেভিগেশন, নোটিফিকেশন এলার্ট, কল/মেসেজ এলার্ট সব পাওয়া যাবে। তবে দুই বাইকের মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন হয়নি। ইঞ্জিন ক্যাপাসিটি, ফুয়েল ট্যাংক এবং ইঞ্জিন আউটপুট যা ছিল তাই রাখা হয়েছে। শুধু ব্রেকিংয়ে বদল হয়েছে। বাজাজ পালসার এন১৫০ এর দাম ভারতীয় বাজারে ১ লাখ ১৮ হাজার রুপি থেকে ১ লাখ ২৪ হাজার রুপি (এক্স শোরুম)। আর বাজাজ পালসার এন১৬০ এর দাম রাখা হয়েছে ১ লাখ ৩১ হাজার রুপি থেকে ১ লাখ ৩৩ হাজার রুপি (এক্স শোরুম)।


এই বিভাগের আরো সংবাদ