• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঘরের মাঠে নজির গড়ে তামিমের ‘বসন্তবরণ’

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিশ্ব ভালোবাসা দিবস আজ। বইছে বসন্তের হাওয়া। এমনই দিনে ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকদের যেন ভালোবাসা দিবসেরই উপহার দিলেন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনার একের পর এক শটে মুগ্ধ করেছেন সমর্থকদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। একই সঙ্গে দলটির অধিনায়কও তিনি। বুধবার চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নামার পর প্রথম ১৩ বলে করেন মাত্র ৬ রান।

এরপর শুরু করেন তাণ্ডব। ৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৭১ রানের ঝলমলে ইনিংস। তার ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল।

এদিন ৪টি ছক্কা হাঁকিয়ে বিপিএলে দ্বিতীয় এবং দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একশটি ছক্কার মাইলফলক স্পর্শ করেন তামিম। তার আগে এই রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

তামিমের মাইলফলকের ম্যাচে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা। ২৭ রানের জয়ে ৩টি করে উইকেট নেন বরিশালের সাইফউদ্দিন ও সৈয়দ খালেদ।


এই বিভাগের আরো সংবাদ