• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহে জানাজায় যাওয়ার পথে লাশ হলেন অটোরিকশার ৭ যাত্রী

স্টাফ রিপোর্টার
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহঃ

জানাজায় অংশ নিতে যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো. সাদমান (৭) এবং একই উপজেলার অটোরিকশা চালক আলামিন সরকার (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসচাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী ও সাত বছরের ছেলেসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং এ ঘটনায় তদন্তে কমিটি করা হবে।


এই বিভাগের আরো সংবাদ