• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান জুয়েল
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

মুক্তাগাছা: মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যেগে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠিত হয়েছ। অনুষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক কুইজ, কাবিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

জানাযায়, আজ রবিবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলার ২নং বড়গ্রাম ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যেগে সকাল ১০টায় মোগলটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক কুইজ, কাবিং প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিজয় সরকার সভাপতিত্ব করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার, সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুজ্জামান, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ, মোগলটুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছফির উদ্দিন খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল জলিল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামাল, মোগলটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুল হক, মোগলটুলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম খান (ভিপি মানিক), ডাঃ মো. আবুল হোসেন, মো. আজহারুল ইসলাম, মো. ইদ্রিস আলী সিরাজী, মোগলটুলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খাইরুল আলম, বিদ্যুৎসাহী মিলনুজ্জামান প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি বলেন, ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সরকার ক্রীড়া ও সাংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতির উপর ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও সুন্দরভাবে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


এই বিভাগের আরো সংবাদ