• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় অমর একুশে উদযাপন

মোঃ মাহমুদুল হাসান
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

নানা আয়োজনের মধ্যদিয়ে মুক্তাগাছায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর পরিষদ, মুক্তাগাছা প্রেসক্লাব, থানা প্রশাসন, স্কাউট, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকালে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরিতে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, শহীদ স্মৃতি সরকারী কলেজ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সন্ধান কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, পৌর পাঠাগার, শহীদ স্মৃতি সরকারী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী শিশু-কিশোরদের অংশ গ্রহনে নানা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, সহকারী কশিনার (ভূমি) রোমানা রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ সাহিত্যিক আলী ইদ্রিস প্রমুখ অংশ নেন।


এই বিভাগের আরো সংবাদ