• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ভ্যানচালকের লাশ উদ্ধার

মোঃ মাহমুদুল হাসান
আপডেট: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহের মুক্তাগাছায় রেজাউল (৩৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার নন্দীবাড়ী কাজলকোঠা বিলের পাড়ে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লাশ পাওয়া যায় বলে পুলিশ জানায়। রেজাউল শহরের নন্দীবাড়ী মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার পুত্র। পেশায় সে একজন ভ্যানচালক।

নিহতের পিতা দুলাল মিয়া জানান, তার ছেলে রেজাউল দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতো। গত রাতে সবার অগোচরে নিজে বিষপানে আত্মহত্যা করে। রেজাউলের স্ত্রী রত্না বেগম জানান বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, লাশের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মুত্যর রহস্য জানা যাবে।


এই বিভাগের আরো সংবাদ