• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পানির নিচে গিয়ে পূজা করলেন মোদি

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

পানির নিচে গিয়ে পূজা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তিনি গুজরাটের পাঞ্চকুনি সমুদ্র সৈকতে ডুবন্ত দ্বারকা নগরীর দর্শন করেন। পানির নিচে তলিয়ে যাওয়া দ্বারকাধীশ মন্দিরে তিনি পূজা করেন। দ্বারকা সবসময়ই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। দ্বারকার প্রাগৈতিহাসিক শহর আরব সাগরের তলায় তলিয়ে গিয়েছে। দাবি করা হয়, এই শহরের সঙ্গে হিন্দু দেবতা কৃষ্ণের সম্পর্ক রয়েছে। রোববার গুজরাট সফরের প্রথম দিনের শুরুতেই ভেট দ্বারকায় ‘সুর্দশন সেতু’র উদ্বোধন করেন মোদি। এটিই ভারতের দীর্ঘতম কেবল সেতু। তার পর সেখান থেকেই সোজা চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে। পাঞ্চকুনি সমুদ্র সৈকতে পৌঁছেই স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন করেন তিনি। সেখানে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও সারেন তিনি। মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ লিখেছেন, ‘পানির নিচে ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল। আধ্যাত্মিক অনুভূতি হল। শাশ্বত ভক্তি এবং প্রাচীন যুগের সঙ্গে সংস্পর্শে আসার অভিজ্ঞতা কখনও ভুলব না ‘ তিনি আরও লিখেছেন, ‘পুরাতত্ত্ববিদেরা বারবার দ্বারকা নগরীর কথা উল্লেখ করেছেন। সমুদ্রের নিচে এই শহর দেখার সুযোগ পেলাম। শ্রীকৃষ্ণ নিজের হাতে এই শহর তৈরি করেছিলেন।’ মন্দির দর্শনের সময় তিনি কী কী করেছেন তার বর্ণনাও করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।


এই বিভাগের আরো সংবাদ