• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঘোষণা হলো ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সূচি

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

প্রথমবারের মতো ২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবলের বৈশ্বিক এই টুর্নামেন্ট। সেই সঙ্গে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আবার প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। এবারের আসরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোমবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ফিফা টিভি সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করেছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে  ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে ১১ জুন, চলবে ২৭ জুন পর্যন্ত। এরপর ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে শেষ ৩২ দলের লড়াই। রাউন্ড অব সিক্সটিনের খেলা ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। ৯ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। ১৪ ও ১৫ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ শেষে ১৯ জুলাই হবে ফাইনাল।


এই বিভাগের আরো সংবাদ