• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি দুর্গাপুরের যেসব কার্যালয়ে

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একই চিত্র দেখা গেছে ডাকঘর (পোস্ট অফিস) ও দুর্গাপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ে,তাছাড়া অগ্রনী ব্যাংক ও এনআরবিসি ব্যাংকেও পতাকা উঠেনি। রবিবার (১৭ মার্চ) সকাল ১১ টা ২২ মিনিটে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা যায়। জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় সংবাদ প্রকাশের জন্য প্রধানের সাথে কথা বলতে চাইলে তারা বিষয়টি জেনে তাৎক্ষনিক কেউ কেউ পতাকা উত্তোলন করেন। আবার কেউ করেনি। সরেজমিন গেলে দেখা গেছে,ফাঁকা পড়ে আছে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পতাকা টাঙানোর স্থানটি। একই ঘটনা দুর্গাপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তালা বদ্ধ হয়ে আছে দুর্গাপুর ডাকঘর (পোস্ট অফিস)। সেখানেও টানানো হয়নি জাতীয় পতাকা এ ছাড়া অগ্রনী ব্যাংক ও এনআরবিসি ব্যাংকেও পতাকা উঠেনি। সচেতন মহলের ভাষ্য,প্রশাসন থেকে পতাকা উত্তোলনের বিষয়ে তদারকি করা উচিত বলে মনে করেন তারা। এ নিয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোছাঃ জেবুন্নেছা র সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। দুর্গাপুর সহকারী প্রকৌশলীর কার্যালয় (জনস্বাস্থ্য) দপ্তর প্রধানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন,বিষয়টি জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।


এই বিভাগের আরো সংবাদ