• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯টায় নগরীর সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

পরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

এছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শন এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।


এই বিভাগের আরো সংবাদ