• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শীর্ষস্থান মজবুত ইন্টারের

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

শিরোপা রেসে এগিয়ে যেতে দুই দলের জন্যেই ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। হার বা জিত; ব্যবধান গড়ে দিতে পারে অনেকটা। এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামা ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে একটি আত্মঘাতী গোল। তাতে দুইয়ে থাকা জুভেন্টাসের বিপক্ষে ইন্টার মিলানের জয় ওই এক গোলেই। এতে জুভেন্টাসের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে ইন্টার। ২২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট ইন্টারের। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্টে তিনে এসি মিলান। সানসিরোতে শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে ইন্টার। বেশ কয়েক বার সুযোগ তৈরি করেও অবশ্য ফিনিশিং করতে পারছিলেন না ইন্টারের ফরোয়ার্ডরা। ৩৭ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় ইন্টার। ডান দিক থেকে নিকোলো বারেল্লার ক্রসে বক্সে ওভারহেড কিকের চেষ্টায় পারেননি পাভার্দ, ছয় গজ বক্সে নিচু হয়ে হেডের চেষ্টায় ব্যর্থ হন থুরামও, তার সঙ্গেই থাকা গাত্তির বুকে লেগে তাদের জালেই বল জড়ায়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও পারেনি জুভেন্টাস।


এই বিভাগের আরো সংবাদ