• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় প্রচন্ড দাবদাহে Team By Bijoy এর আয়োজনে পথচারীদের মাঝে শরবত বিতরণ

মোঃ মাহমুদুল হাসান
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪

তীব্র গরমে স্বস্তি দিতে  Team By Bijoy এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করেছে মুক্তাগাছা নবারুণ বিদ্যানিকেতন এর ক্যাপ্টেন আদনান নূর বিজয়। শহরের বাসষ্ট্যান্ড এলাকার পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া প্রায় এক হাজার মানুষের মাঝে ৫শত লিটার শরবত বিতরণ করেন।
সারাদেশে চলমান তীব্র গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে এমন উদ্যোগ নিয়েছে  Team By Bijoy এর কয়েকজন তরুণ। গত কয়েক বছর ধরেই তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা পথচারী, শ্রমজীবি ও খেটে খাওয়া তৃষ্ণার্ত মানুষকে শরবত বিতরণ করেছে পরম আনন্দে।

এ ব্যাপারে আদনান নূর বিজয় বলেন, এই তীব্র দাবদাহের মাঝে আমরা একটু হলেও পথচারীদের তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছি। আমরা চাই তরুণ প্রজন্ম যেনো আমাদের দেখে উৎসাহিত হয়ে এগিয়ে আসে বিভিন্ন সামাজিক কাজে। আজকের এই প্রজেক্টটি সফল ভাবে সম্পন্ন হয়েছে আমার টিম মেম্বারদের কঠোর পরিশ্রমের কারণে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে সামনে আরো বৃহৎ প্রজেক্ট নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো।

তাদের এই মহতি উদ্যোগের ভূয়ুসী প্রশংসা করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, এটি নি:সন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। Team By Bijoy এর এ উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই। আমি সবসময়ই তাদের পাশে আছি। ওদের মতো আমাদের সকলের উচিত সমাজের যে কোন বিপর্যয়ে এগিয়ে আসা। আমরা সকলে মিলে চেষ্টা করলেই সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠন করতে পারবো।


এই বিভাগের আরো সংবাদ