• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের র‍্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪

‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে-খাবার খাবো পুষ্টি গুনে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুক্তাগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মুক্তাগাছা শাখার উদ্যোগে রবিবার সকালে স্থানীয় অডিটরিয়ামে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী অংশগ্রহন করেন।


ডা. জয়ন্ত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সাহেদুর রহমান। এসময় বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪এর মূল লক্ষ্য হলো-দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করা। পুষ্টি সম্পর্কে যার যতটুকু জ্ঞান অর্জিত হয়, তিনি যেন তত টুকুর বাস্তবায়ন করেন। আমাদেরকে পুষ্টি হীন সকল খাবার বর্জন করতে হবে। এসময় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ যথাযোগ্য ভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পরে জাতীয় পুষ্টি সপ্তাহের বিশেষ প্রচারাভিযান র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ##


এই বিভাগের আরো সংবাদ