• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১০ জুন, ২০২৪
_autotone

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯ বছরে পদার্পণ উপলক্ষে যায়যায়দিনের মুক্তাগাছা ফ্রেন্ডস ফোরামের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা হাসান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আজাদ বুলবুল, সাংবাদিক এম ইউসুফ, কামরুল হাসান বাবলু, রিপন সারওয়ার, হুসাইন আহমেদ সুলভ, মিজানুর রহমান জুয়েল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান যায়যায়দিনের বর্ষপূর্তি উপলক্ষে যায়যায়দিনের পরিবারকে শুভেচ্ছা জানান এবং দৈনিকটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পত্রিকাটি কাজ করে আসছে। সাংবাদিকরা জাতির বিবেক, আশা করছি ঘুষ-দুর্নীতি, অনিয়মসহ আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজ ও সরকারের উন্নয়নচিত্র তুলে ধরতে সাংবাদিকরা কাজ করবেন।


এই বিভাগের আরো সংবাদ